"ভিটামিন ও ভিটামিনের অভাবজনিত রোগসমূহ"
আজকের এই আর্টিকেলে আমরা জানবো কোন কোন ভিটামিনের অভাবে আমাদের কোন কোন রোগ হয় কিন্তু তার আগে জানবো ভিটামিন কি এবং তা কত প্রকার ও কি কি। তো চলুন প্রথমেই জানা যাক ভিটামিন কি ?
ভিটামিন কিঃ
ভিটামিন হচ্ছে জৈব যৌগের একটি গ্রুপ যা আমাদের শরীরের সাধারণ বৃদ্ধি এবং পুষ্টি জন্য অপরিহার্য। আমাদের শরীর ভিটামিন উৎপাদন বা তৈরি করতে পারে না তাই খাদ্যের মাধ্যমে অল্প অল্প করে আমাদের ভিটামিন গ্রহণ করতে হয়।
ভিটামিনের শ্রেণীবিভাগ ঃ
ভিটামিন প্রধানত ২ ধরণের ফ্যাট সলুবল (তৈলে দ্রবণীয়) আর ওয়াটার সলুবল (পানিতে দ্রবণীয়)। এ ছাড়া আরও কিছু ভিটামিন রয়েছে যেমন শক্তি বর্ধক, হেমাটপয়টিক এবং আরো অনেক।
ফ্যাট সলুবল (তৈলে দ্রবণীয়) ভিটামিনঃ
১। ভিটামিন- এ (রেটিনল,বিটাকেরটিন)।
২। ভিটামিন- ডি (কেলছিফেরল)।
৩। ভিটামিন- ই (টকফেরল, টকট্রিনিওল)।
৪। ভিটামিন- কে (ফাইলকুইনন,মেনাকুইনন)।
ওয়াটার সলুবল (পানিতে দ্রবণীয়) ভিটামিনঃ
১। ভিটামিন- সি (এস্করবিক এসিড)।
২। ভিটামিন- বি কমপ্লেক্স।
এনারজি রেলিজিং (শক্তি বর্ধক) ভিটামিনঃ
১। ভিটামিন- বি১ (থ্যায়ামিন)।
২। ভিটামিন- বি২ (রিবোফ্লাবিন)।
৩। ভিটামিন- বি৩ (নিকোটিনিক এসিড, নায়াসিন)।
৪। বায়টিন।
৫। পেন্টোথিনিক এসিড।
হেমাটপয়টিকঃ
১। ফলিক এসিড।
২। ভিটামিন- বি১২ (সাইনোকোবালামিন)।
অন্যাননঃ
১। ভিটামিন- বি৬ (পাইরিডক্সিন)।
২। পাইরিডক্সামিন।
৩। পাইরিডক্সাল।
ভিটামিনের অভাবে আমাদের যে সকল রোগ হয় অর্থাৎ কোন ভিটামিনের অভাবে কোন রোগ হয় তা নিচে দেয়া হলঃ
ভিটামিন- এ ------------------------------------------------- রাতকানা, চামড়া শুকিয়ে যাওয়া।
ভিটামিন- বি১ (থ্যায়ামিন) ------------------------- বেরিবেরি (মুখে-ঠোটে ঘা), নিউরাইটিস।
ভিটামিন- বি২ (রিবোফ্লাবিন) -------------------------------------------গ্লসিটিস ও ছেলোসিস।
নায়াসিন ------------------------------------------------------------------------------------ প্লেগরা।
ভিটামিন- বি৬ (পাইরিডক্সিন) -------------------------- কনভালসন, হাইপার-ইরিটেবিলিটি।পেন্টোথিনিক এসিড -------------------------------------------- ডারমাটাইটিস, এলোপেসিয়া।
বায়টিন ----------------------------------------------------------- ডারমাটাইটিস ও এনটেরিটিস।
ফলিক এসিড ----------------------- এনিমিয়া (রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়া)।
ভিটামিন- বি১২ (সাইনোকোবালামিন) ------------------------------- পারনিসিয়াস এনিমিয়া।
ভিটামিন- সি (এস্করবিক এসিড) --------------------------------------------------------- স্কারভি।
ভিটামিন- ডি (কেলছিফেরল) -------------------------------------------------------- আটাক্সিয়া।
বিঃ দ্রঃ
"আজ এ পর্যন্তই। পরবর্তী কোন আর্টিকেলে আমরা জানবো ভিটামিনের অভাবে যে সকল রোগ হয় তা থেকে বাঁচার উপায় অর্থাৎ ভিটামিন গুলোর উৎসগুলো কি কি। আর যদি সম্ভব হয় তবে ভিটামিনের অভাবজনিত রোগসমূহের কিছু চিএ আপনাদের দেখানোর চেষটা করবো।"
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আল্লাহ্ হাফেয।


EmoticonEmoticon