" রক্ত পরিস্কারের প্রাকৃতিক উপায় "
আমরা সবাই জানি আমাদের শরীরের অন্যতম গুরুত্ত পূর্ণ একটি উপাদান হচ্ছে রক্ত। আর এই রক্তের মধ্যেই জীবাণুরা বেশি বাসা বাঁধে। তাই আমরা যদি চাই আমাদের শরীর কে সুস্থ রাখব তবে রক্ত পরিশুদ্ধই হতে পারে রোগের হাত থেকে বাঁচার একটি ভালো প্রতিকার।
রক্ত পরিস্কারের অর্থ হচ্ছে শরীর থেকে দূষিত ও ক্ষতিকর পদার্থ বের করে দেয়া। শরীরকে ক্ষতিকর পদার্থের হাত থেকে দূষণ মুক্ত রাখতে এটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবাই কখনো না কখনো , কোন না কোন রোগে আক্রান্ত হয়েছি আবার সুস্থও হয়েছি। কিন্তু অসুস্থ থাকার সময়ে আমাদের শরীরের থেকে যায় কিছু ক্ষতিকর পদার্থ। আর এই ক্ষতিকর পদার্থ গুলোকে যদি শরীর থেকে বের করে দেয়া যায় তবে আমাদের সুস্থও থাকার সময় কাল আরও বৃদ্ধি পাবে।
আজকের এই আর্টিকেলে কিভাবে ঘরে বসে প্রাকৃতিক ভাবেই রক্ত পরিষ্কার বা শরীর থেকে দূষিত ও ক্ষতিকর পদার্থ বের করে দেয়া যায় তার কয়েকটি পদ্ধতি জানানো হলঃ-
১। পর্যাপ্ত পরিমাণে পানি পানঃ
আমাদের বডি সিস্টেমকে বা শরীরকে পরিষ্কার রাখার প্রথম এবং গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি পান করা। আমরা যারা অল্প পানি পান করি তাদের উচিৎ আজ থেকেই পানি পান বাড়িয়ে দেয়া এবং প্রতিদিন কমপক্ষে ৩.৫ থেকে ৪ লিটার পানি পান করা। প্রচুর পরিমাণে পানি ধারণ করে এমন ফলমূল এবং শাকসবজি যেমন- তরমুজ, টমেটো, শশা ইত্যাদি খাওয়া। দেহ থেকে ক্ষতিকর পদার্থ বেরকরে দিতে পানি খুবই গুরুত্বপূর্ণ। শুধু তাই না কিডনি এবং নাড়িভুঁড়ির কার্যক্রম স্বাভাবিক রাখতে পানির ভুমিকা অপরিসীম। এছাড়া পানি আমাদের শরীরের চামড়ার জন্যও ভালো কারণ এটি বালি ও ময়লা দূর করে শরীরের চামড়াকে সতেজ রাখে।
২। গাজরঃ
ভিটামিন এ, ফাইভার, ভিটামিন বি, পটাশিয়াম, বাইওটিন, ফসফরাস, ভিটামিন সি, ম্যাংগানিজ এবং মলিবেডনাম এর অদ্ভুত প্রা্কৃতিক উৎস হচ্ছে গাজর। ভিটামিন এ রক্ত নালী পুরু করে এবং রক্ত প্রবাহ বাড়িয়ে দেয়। তাই গাজরের জুস হতেপারে রক্ত পরিষ্কারের অন্যতম একটি পদ্ধতি।
৩। নিম অথবা চিরতাঃ
নিমের পাতা / চিরতার ডাল পানিতে সারা রাত ভিজিয়ে সকাল বেলা সেই পানি ছেকে পান করুন। শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে এটি খুবই কার্যকর একটি পদ্ধতি। শুধু তাই না এটি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে দেয়।
৪। আনার বা ডালিমঃ
আনার বা ডালিমের রস রক্ত পরিস্কারের জন্য বেশ ভালো। সপ্তাহে ১ টি ডালিম ই রক্ত পরিষ্কারের জন্য যথেস্ট।
৫। হারবাল চাঃ
চা যখন কিছু হারবাল উদ্ভিদের সাথে মিশিয়ে পান করা হয়, তখন এটি একটি চমৎকার রক্ত পরিষ্কারক হিসেবে কাজ করে। কিছু সহজলভ্য ও সহজে হারবাল চা বানানোর উপাদান হল আদা, মেন্থল বা মেন্থল সুগন্ধ যুক্ত পদার্থবিশেষ, ডেনডিলন ইত্যাদি।
৬। রসুনঃ
রসুন মানব দেহে এক প্রকার এনজাইম তৈরি করে যা লিভারকে দেহ হতে ক্ষতিকর পদার্থ বেরকরে দিতে সাহায্য করে। প্রতিদিন কয়েক টুকরা রসুন চুষে খাওয়ার অভ্যাস করলে দেখা যাবে দেহের রক্ত পরিষ্কার হচ্ছে।
বি দ্রঃ
" নিয়মিত দৌড় এবং সাঁতার শরীর ও মন ভালো রাখার অন্তরায়।"
অনুরোধঃ
(আর্টিকেলটি যদি আপনার ভালো লেগে থাকে এবং কিছু জেনে থাকেন তবে SHARE করে অন্যদেরও জানার সুযোগ করে দিন।)
EmoticonEmoticon